| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক

উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে ছড়ানো ছবিগুলো পুরোনো

৭ অক্টোবর ২০২৫

বিভ্রান্তিকর

গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ছড়িয়ে দাবি করা হয়েছে, এগুলো সম্প্রতি দেশের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির দৃশ্য।

ছবি যাচাই ০১:
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ‘বুড়বুড়িয়া পূর্বপাড়া - Bhurbhuria Purbapara’ নামে একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরের একটি পোস্টে একই ছবি পাওয়া যায়। এর ক্যাপশনে উল্লেখ আছে এটি সে সময়ের বন্যায় উত্তরবঙ্গের কুড়িগ্রামসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার দৃশ্য।  লিংক   

ছবি যাচাই ০২:
এই ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ‘Fahmida Mou’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরের একটি পোস্টে একই ছবি পাওয়া যায়। এর ক্যাপশনে উল্লেখ আছে এটিও সে সময়ের উত্তরবঙ্গের বন্যার দৃশ্য। লিংক 

ছবি যাচাই ০৩:
তৃতীয় ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান আরটিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ছবিটি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২৪ সালের জুলাইয়ে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির দৃশ্য।  লিংক 

ছবি যাচাই ০৪:
শেষ ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক স্টক ছবি বিষয়ক ওয়েবসাইট Alamy- এর ওয়েবসাইটে ২০২০ সালের ২০ জুলাই প্রকাশিত একই ছবি পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২০ সালের জুলাইয়ে ফরিদপুরের বন্যা পরিস্থিতির দৃশ্য। লিংক  

অর্থাৎ, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে সম্প্রতি উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর।

Topics:

বাংলাদেশি নয়, ত্রিপুরায় বিএসএফ সদস্যকে মাধরের ঘটনায় জড়িতরা ভারতীয়
মিথ্যা
৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশি নয়, ত্রিপুরায় বিএসএফ সদস্যকে মাধরের ঘটনায় জড়িতরা ভারতীয়

এবার এআই দিয়ে ইতালীয় সংবাদপত্রের আদলে ভুয়া খবর বানিয়ে ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা
১০ সেপ্টেম্বর ২০২৬

এবার এআই দিয়ে ইতালীয় সংবাদপত্রের আদলে ভুয়া খবর বানিয়ে ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা

শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার
২৩ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার

বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের
মিথ্যা
২২ জুলাই ২০২৬

বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
বিভ্রান্তিকর
২০ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে ছড়ানো ছবিগুলো পুরোনো

ফ্যাক্ট চেক