| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক
প্যারাগুয়ের ঘটনাকে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীর চুরি’ হিসেবে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে
২৭ অক্টোবর ২০২৫
সম্প্রতি এক্স (X)-এ একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, ভারতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মোহাম্মদ জুবাইর নামের একজন ব্যক্তি হিন্দু ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি করার সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটিতে দেখা যায়, একজনকে কাঁটাতারের দেওয়াল পেরিয়ে একটি সাইকেল নিয়ে যেতে দেখা যায়। এবং ভিডিওটিতে তারিখ হিসেবে দেখা যায়, এটি ২৬ এপ্রিল ধারণ করা।
‘@RealBababanaras’ নামক ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে ক্যাপশনে উল্লেখ করেন, ‘Illegal Bangladeshi infiltrator Mohammad Zubair was caught on CCTV stealing from a Hindu businessman’s house. Police later arrested him. Such illegal Rohingya & Bangladeshi elements are a growing threat to India’s internal security, from theft to terror. Deport them all.’
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ভারতের নয়। ঘটনাটির সাথে ভারতে বাংলাদেশিদের কোনো সম্পর্কও নেই। ভিডিওটি প্যারাগুয়ের আসুনসিওনে চুরির ঘটনা বলে প্যারাগুয়ে ভিত্তিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়।
ভিডিওর কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Sucesos Paraguay noticias’ নামক প্যারাগুয়ে থেকে পরিচালিত একটি ফেসবুক পেজে গত ১ মে ভিডিওটি প্রচার করতে দেখা যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, এটি প্যারাগুয়ের আসুনসিওনের বাররিও জারা এলাকায় কাঁটাতা যুক্ত দেওয়াল বেয়ে উঠে সাইকেল চুরি করার ঘটনা।
প্যারাগুয়ের সংবাদভিত্তিক ‘680caritas’ -এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ৩০ এপ্রিল প্রচারিত ভিডিও থেকেও জানা যায়, কাঁটাতারের দেওয়াল ডিঙিয়ে সাইকেল নিয়ে যাওয়ার ভিডিওটি প্যারাগুয়ের ঘটনা। প্যারাগুয়ের সংবাদ মাধ্যম ‘SNT - Sistema Nacional de Televisión’ -এর ‘sntparaguay’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভিডিওর ঘটনাটি প্যারাগুয়ের আসুনসিওনে ঘটেছে বলে জানা যায়।
অর্থাৎ, ভিডিওটি ভারতের নয়, প্যারাগুয়ের।
Topics:
এবার এআই দিয়ে ইতালীয় সংবাদপত্রের আদলে ভুয়া খবর বানিয়ে ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা
শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার
বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
ফিলিপাইনে ভূমিকম্পের দৃশ্য দাবি করে পুরোনো ও ভিন্ন দেশের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফিলিপাইনে ভূমিকম্পের দৃশ্য দাবি করে পুরোনো ও ভিন্ন দেশের ভিডিও প্রচার
গুগল ম্যাপ থেকে সম্প্রতি ফিলি/স্তিনের মানচিত্র মুছে ফেলা হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর
হিজবুত তাহ্রীরের মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়
ভারতের কন্টেন্ট ক্রিয়েটরদের নাটিকাকে বাস্তব দাবি করে গণমাধ্যমে প্রচার
ফ্যাক্ট চেক