| ফ্যাক্ট চেক | জাতীয়
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
২ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বলা হচ্ছে, ঢাকা থেকে গাজীপুর বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য না। প্রকৃতপক্ষে, গত ৩১ অক্টোবর ভারতের মণিপুরের ইম্ফলে স্থানীয় আদিবাসীরা দেশটির সরকারের কথিত “প্রক্সি যুদ্ধ”-এর বিরুদ্ধে একটি বিশাল র্যালিতে অংশগ্রহণ করেন। এটি সেই ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতের মণিপুরের উখরুল এলাকার স্থানীয় সংবাদমাধ্যম উখরুল টাইমসের ফেসবুক পেজে গত ৩১ অক্টোবর একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, মণিপুরের রাজধানী ইম্ফলে কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি (COCOMI) এবং নাগা অর্গানাইজেশনস এর সমন্বয়ে বিশাল র্যালি হয়।
উখরুল টাইমসের ওয়েবসাওইটে সেদিন প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ইম্ফলে মনিপুরের পাহাড় ও উপত্যকা উভয় অঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার মানুষ রাজ্যটিতে ভারত সরকারের কথিত “প্রক্সি যুদ্ধ”-এর বিরুদ্ধে একটি বিশাল র্যালিতে অংশগ্রহণ করেন। কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি (COCOMI) এবং বেশ কয়েকটি নাগা সংগঠন ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সংস্থাগুলির যৌথ উদ্যোগে এই র্যারির আয়োজন হয়।
গতকাল রোববার (১ নভেম্বর) ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার করছে; যা বিভ্রান্তিকর।
Topics:
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে আরাকান আর্মিকে অনুপ্রবেশে বাধা দেওয়ার পুরোনো ভিডিও প্রচার করে বিজিবিকে নিয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার; ছড়ানো হচ্ছে তুরাগ নদ থেকে লাশ উদ্ধার দাবিতে
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি আমলের নয়, স্কুলছাত্রীকে হেনস্তার এই ভিডিওটি আওয়ামী লীগ আমলের
২০০ টাকায় এসএসসির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পরীক্ষার প্রশ্নপত্র? প্রতারকদের ফাঁদ; ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি
ফ্যাক্ট চেক