| ফ্যাক্ট চেক | রাজনীতি
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
১ অক্টোবর ২০২৬
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উদযাপন করা হচ্ছে দাবিতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি দিল্লিতে ধারণকৃত নয়। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শেখ হাসিনার জন্মদিন পালনের দৃশ্য এটি।
বিষয়টি যাচাইয়ে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সাম্প্রতিক দেশকাল-এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ‘ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে পাওয়া একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে গতকাল রবিবার শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন ছিল।’
অর্থাৎ, ছবিটি ৭ বছর পূর্বের এবং দিল্লিতে ধারণকৃত নয়।
সুতারাং, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার (পর্ব-২)
আইভী জামিন পাননি, যমুনা টিভিও এমন ফটোকার্ড প্রকাশ করেনি
পোস্টাল ব্যালটের ছবিকে ভোট জালিয়াতির
ঘটনা বলে প্রচার
প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিল করা হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দেশ রূপান্তরের শিরোনামটি এক্ষেত্রে পাঠককে বিভ্রান্ত করতে পারে।
ফ্যাক্ট চেক