| ফ্যাক্ট চেক | জাতীয়

জুলাই যোদ্ধার নয়, এই ভিডিওটি আ. লীগের সাবেক এমপির বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার

২ জুলাই ২০২৫

মিথ্যা

সম্প্রতি সেনাবাহিনী এক জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচার করা হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি কোনো জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধারের ঘটনার নয়। বরং এটি আওয়ামী লীগের সাবেক এমপি রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার ভিডিও।

ভিডিওতে থাকা নাগরিক টিভির লোগোর সূত্রে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে গত ১৫ জুনে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, গত ১৫ জুন সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের (এমপি) বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম।

পরবর্তীতে দেশের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানে একই তারিখে প্রকাশিত প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এসব গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় রিফাত আমিনের ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।

অর্থাৎ, এক্সে ছড়ানো ফুটেজের দাবিটি মিথ্যা।

Topics:

ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
১২ আগস্ট ২০২৬

ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
৬ আগস্ট ২০২৬

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
৪ আগস্ট ২০২৬

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
৩ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
মিথ্যা
২ আগস্ট ২০২৬

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

জুলাই যোদ্ধার নয়, এই ভিডিওটি আ. লীগের সাবেক এমপির বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার

ফ্যাক্ট চেক