| ফ্যাক্ট চেক | জাতীয়

ডিবিসি ও একাত্তর টিভির ফটোকার্ড সম্পাদনা করে প্রেস সচিবের নামে ভুয়া মন্তব্য প্রচার

৬ অক্টোবর ২০২৫

মিথ্যা

সম্প্রতি যমুনা টিভি ও ডিবিসি নিউজের লোগো ও ডিজাইন সম্বলিত ফটোকার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামে কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

যেমন, শফিকুল আলমের নামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত ফটোকার্ডে ‘জামায়াত শিবিরের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেবে না সরকার’ মন্তব্য প্রচারিত হচ্ছে। একাত্তর টিভির লোগো সম্বলিত ফটোকার্ডে ‘জামায়াত শিবিরের কাজকর্ম ভালো লাগে না: শফিকুল আলম’ মন্তব্য প্রচারিত হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গণমাধ্যমের ফটোকার্ডের আদলে ছড়িয়ে পড়া এমন কোনো মন্তব্য করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাছাড়া, ডিবিসি নিউজ ও একাত্তর টিভি আলোচিত মন্তব্য সম্বলিত এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যম দুটির ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নকল করে শফিকুল আলমের নামে জামায়াত ইসলামীকে জড়িয়ে আলোচিত মন্তব্য দুটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

ডিবিসি নিউজের ফটোকার্ড যাচাই:
ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর ‘আওয়ামী লীগের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেবে না সরকার’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। ডিবিসি নিউজের মূল ফটোকার্ড লিংক

একাত্তর টিভির ফটোকার্ড যাচাই:

একাত্তর টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩ অক্টোবর ‘বিদেশ ভ্রমণ ভালো লাগে না: শফিকুল আলম’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। এটাকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। একাত্তর টিভির মূল ফটোকার্ড লিংক

অর্থাৎ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামে ছড়ানো এই মন্তব্যগুলো ভুয়া। একাত্তর টেলিভিশন এবং ডিবিসি নিউজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটেকার্ড দুটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

Topics:

ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
১২ আগস্ট ২০২৬

ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
৬ আগস্ট ২০২৬

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
৪ আগস্ট ২০২৬

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
৩ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
মিথ্যা
২ আগস্ট ২০২৬

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ডিবিসি ও একাত্তর টিভির ফটোকার্ড সম্পাদনা করে প্রেস সচিবের নামে ভুয়া মন্তব্য প্রচার

ফ্যাক্ট চেক