| ফ্যাক্ট চেক | জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়াকে ‘বাস্তব ঘটনা’ বলে প্রচার

১২ আগস্ট ২০২৬

মিথ্যা

‘চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো কার্গো ভিলেজ’ ক্যাপশনে একটি ভিডিও ৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

তবে যাচাই করে দেখা গেছে, সম্প্রতি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাস্তবে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। আদতে অগ্নিনির্বাপণ মহড়ার দৃশ্যকে অগ্নিকাণ্ডের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে থাকা সময় টিভির লোগোর সূত্র ধরে গণমাধ্যম প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ৩ ডিসেম্বর ‘শাহ আমানত বিমানবন্দরে প্রতীকী আগুন, নির্বাপনে মহড়া’ শিরোনামের একটি সংবাদ ভিডিও পাওয়া যায়। সংবাদের দেখানো ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওর বর্ণনায় উল্লেখ করা হয়, ‘অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অনুষ্ঠিত হলো বিশেষ মহড়া। প্রতিকীভাবে লাগানো আগুন মাত্র ২ মিনিটে নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা।’

এছাড়াও সংবাদটি থেকে জানা যায়, চলতি বছরের ১৮ অক্টোবর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আগাম প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বিমানবন্দরেঅগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।

Topics:

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
৬ আগস্ট ২০২৬

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
৪ আগস্ট ২০২৬

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
৩ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
মিথ্যা
২ আগস্ট ২০২৬

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার

সাভারে জঙ্গি গোষ্ঠীর হামলার দাবিটি ভুয়া;ছড়িয়ে পড়া ভিডিওটি গতবছরে খিলগাঁওয়ে স’মিলে অগ্নিকাণ্ডের
মিথ্যা
২৮ জুলাই ২০২৬

সাভারে জঙ্গি গোষ্ঠীর হামলার দাবিটি ভুয়া;

ছড়িয়ে পড়া ভিডিওটি গতবছরে খিলগাঁওয়ে স’মিলে অগ্নিকাণ্ডের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়াকে ‘বাস্তব ঘটনা’ বলে প্রচার

ফ্যাক্ট চেক

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়াকে ‘বাস্তব ঘটনা’ বলে প্রচার

১২ আগস্ট ২০২৬

<p>শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়াকে ‘বাস্তব ঘটনা’ বলে প্রচার<br /></p>