| ফ্যাক্ট চেক | জাতীয়
অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার
২৫ ফেব্রুয়ারি ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়’ বলে মন্তব্য করেছেন, এমন দাবি করে ‘Chattala songbad-চট্টলা সংবাদ’ নামের একটি ফেসবুক পেজ থেকে তাঁর ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
ফটোকার্ডটিতে ৫৫ হাজারেরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং এটি সাড়ে তিন হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে। এছাড়া, মন্তব্য পড়েছে ১১ হাজারেরও বেশি।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি। বরং, কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্ধৃত করে আলোচিত তথ্যটি প্রচার করা হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী কোথায় বা কখন এমন মন্তব্য করেছেন ‘Chattala songbad-চট্টলা সংবাদ’ তাদের প্রচার করা ফটোকার্ডে তার কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্য উল্লেখ করেনি।
পরবর্তীতে, আমীর খসরু মাহমুদ চৌধুরী আলোচিত মন্তব্য করেছে কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা।
সুতরাং, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্ধৃত করে ‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়’ এমন দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
Topics:
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক