| ফ্যাক্ট চেক | জাতীয়

সহিংসতার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

১৪ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা

নৃশংস সহিংসতার একটি ভিডিও বাংলাদেশের ঘটনা দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের প্রতাপগড়ে জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের সংঘাতের ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এর ওয়েবসাইটে গত ২৯ জুন ‘प्रतापगढ़ में जमीन विवाद में फावड़े से हमला, VIDEO:युवक का सिर फटा, 5 लोग घायल; 3 आरोपी हिरासत में’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
এ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের প্রতাপগড়ের আসপুর দেবসরা থানা এলাকার বিঝলা গ্রামে হীরা যাদব এবং তার প্রতিবেশী বীরেন্দ্র যাদবের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার ঘটনা ঘটে। সংঘাতের সময় বীরেন্দ্র যাদবের পক্ষের লোকজন হীরা যাদবের ওপর কোদাল দিয়ে আঘাত করে। এতে হীরা যাদবের মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে এ ঘটনাটি ভারতের বলে জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র : Archive, Archive , IBC24 Jankarwan

Topics:

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
৬ আগস্ট ২০২৬

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
৪ আগস্ট ২০২৬

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
৩ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
মিথ্যা
২ আগস্ট ২০২৬

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার

সাভারে জঙ্গি গোষ্ঠীর হামলার দাবিটি ভুয়া;ছড়িয়ে পড়া ভিডিওটি গতবছরে খিলগাঁওয়ে স’মিলে অগ্নিকাণ্ডের
মিথ্যা
২৮ জুলাই ২০২৬

সাভারে জঙ্গি গোষ্ঠীর হামলার দাবিটি ভুয়া;

ছড়িয়ে পড়া ভিডিওটি গতবছরে খিলগাঁওয়ে স’মিলে অগ্নিকাণ্ডের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সহিংসতার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

ফ্যাক্ট চেক