| ফ্যাক্ট চেক | জাতীয়
রমনা পার্কে নিরাপত্তা মহড়ার দৃশ্যকে ‘আতঙ্কবাদীর হামলা’ দাবি করে অপপ্রচার
১৩ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনা পার্কে ‘আতঙ্কবাদীর হামলা’ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সম্প্রতি রমনা পার্কে কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। মূলত বাংলা নববর্ষ ঘিরে রমনা পার্কে ডিএমপির নিরাপত্তা মহড়ার দৃশ্যকে আতঙ্কবাদীদের হামলার ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে। তাছাড়া, ‘আতঙ্কবাদী’ শব্দটি বাংলাদেশে ব্যবহৃত হয় না; এই শব্দটি মূলত ভারতে ব্যবহার করা হয়। বাংলাদেশে সাধারণত ‘সন্ত্রাসী’ বা ‘জঙ্গি’ শব্দ দুটিই ব্যবহৃত হয়।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ১২ এপ্রিল প্রচারিত ‘রমনা পার্কে বো*মা হাম*লার মহড়ায় পুলিশের সোয়াট টিমের’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে এই ভিডিওর মিল রয়েছে।
এছাড়াও, সমকাল, ডিবিসি নিউজ ও একুশে টেলিভিশনের -এর ইউটিউব চ্যানেলেও একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়।
গণমাধ্যমে প্রচারিত ভিডিও থেকে জানা যায়, বর্ষবরণ উৎসব সামনে রেখে রমনা পার্কের বটমূলে ডিএমপি নিরাপত্তা মহড়ার দৃশ্য ।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভারতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাকে বাংলাদশের বলে প্রচার
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর করুণ পরিস্থিতি বলে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি
পুলিশ হত্যার বিচার না হলে উপদেষ্টাদের গ্রেফতার করা হবে বলে কোনো ঘোষণা দেয়নি জাতিসংঘ
ফ্যাক্ট চেক