| ফ্যাক্ট চেক | জাতীয়
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বহু মানুষ বাংলাদেশে চলে আসছে দাবিতে ছড়ানো ভিডিওটি কালীপূজার সময়ের
৬ মে ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যটির হাকিমপুর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অসংখ্য মানুষ বাংলাদেশে চলে আসছে - এমন দাবি করে একটি ভিডিও ভারতীয় একাধিক এক্স অ্যাকাউন্ট (১, ২) থেকে ছড়ানো হয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অসংখ্য মানুষ বাংলাদেশে চলে আসার দাবিটি অসত্য। একই দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের ৩০ অক্টোবরের ভিন্ন ঘটনার। সেদিন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুরের ফুনকাতলা নামক স্থানে কালী পূজা দেখতে অসংখ্য স্থানীয় মানুষ ভীড় করে। এটি সেই ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের প্রতিবেদনের প্রাপ্ত তথ্যের সহায়তায় Neha Mondal নামে ভারতের নদীয়ার কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ৩০ অক্টোবরে প্রকাশিত একটি লাইভ ভিডিওর আর্কাইভ সংস্করণে একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সেদিন নদীয়া জেলার করিমপুরের ফুনকাতলা নামক স্থানে শ্যামা পূজা আয়োজনের দৃশ্য এটি।Neha Mondal এর ভিডিওটি সত্য উল্লেখ করে পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৫ সালের ২৫ নভেম্বর একটি এক্স পোস্ট করে জানায়, বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুনকাতলা গ্রামের মা কালী প্রতিমা বিসর্জনের একটি ভিডিওকে অবৈধ অভিবাসীরা দলে দলে রাজ্য ছেড়ে যাচ্ছে- এমন দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে। এইদাবিটি পুরোপুরি ভুয়া ও মিথ্যা।
অর্থাৎ, ভিডিওর দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
নেহা মণ্ডল
পশ্চিমবঙ্গ পুলিশ
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক