| ফ্যাক্ট চেক | জাতীয়
শিক্ষার্থী ধর্ষণের দাবিতে ছড়ানো ছবিগুলো ভিন্ন ঘটনার ও পুরোনো
২ জুন ২০২৬
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে দুটো ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, পরিবারের সাথে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে রাবেয়া নামের এক শিক্ষার্থীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় কিশোর গ্যাং সদস্যরা।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়। আলোচিত ছবিগুলো ভিন্ন ঘটনার। গত ২৯ এপ্রিল বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ছবিগুলো সে ঘটনার।
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Mohammed Sazzad Hossain নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ২ মে ‘বরগুনায় বজ্রপাতে কয়েকজন ছাত্রী অসুস্থ শিক্ষকরা সাহায্য না করার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ছবি দুটোর মিল পাওয়া যায়।
এছাড়াও, একই তারিখে, একই ক্যাপশনে প্রকাশিত এইচ এম সাইফুল ইসলাম নামের প্রোফাইলেও ভিডিওটি পাওয়া যায়।
পরে, মূলধারার একাধিক গণমাধ্যম (প্রথম আলো, এখন টিভি) থেকে জানা যায়, গত ২৯ এপ্রিল বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ২৯ এপ্রিল দুপুরে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা, ছবিগুলো ভিন্ন ঘটনার।
Topics:
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার
যুবলীগ নেতাকে নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের ভিন্ন ঘটনার
অসুস্থ বিজিবি সদস্যকে হাসপাতালে নেওয়ার দৃশ্য
ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিএসএফের হাতে মারধরের ভুয়া দাবিতে
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
ফ্যাক্ট চেক