| ফ্যাক্ট চেক | জাতীয়

সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি

২ জুন ২০২৬

বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে - এমন দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়ানো হয়েছে।

ছবিটিতে দেখা যায়, একটি পতাকাদণ্ডের ওপরের দিকে যুক্তরাষ্ট্রের পতাকা এবং তার নিচে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সেন্টমার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে দাবি করে ছড়ানো ছবিটি সত্য নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই কৃত্রিম ছবিটিকে বাস্তব ঘটনা দাবি করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ছবিটি পর্যবেক্ষণ করলে বেশ কিছু অসামঞ্জস্যতা চোখে পড়ে, যা সাধারণত এআই-জেনারেটেড ছবিতে দেখা যায়। যেমন: সাইনবোর্ডের লেখার বানান বিকৃত এবং কৃত্রিম।

এআই তৈরি কিনা নিশ্চিত হতে বাংলাফ্যাক্ট একাধিক এআই-নির্ভর কন্টেন্ট শনাক্তকরণ টুল ব্যবহার করে পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ‘হাইভ ডিটেক্ট’ টুলের বিশ্লেষণে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্টগুলোতে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। প্রকৃতপক্ষে, সেন্টমার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি নির্মিত হলে মূলধারার সংবাদমাধ্যমে তা অবশ্যই প্রকাশিত হতো। কিন্তু আলোচিত দাবির পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিকে বাস্তব দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
১২ আগস্ট ২০২৬

ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
৬ আগস্ট ২০২৬

বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
৪ আগস্ট ২০২৬

তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
৩ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
মিথ্যা
২ আগস্ট ২০২৬

বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্ট চেক

সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি

২ জুন ২০২৬

<p>সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি
<br /></p>