| ফ্যাক্ট চেক | জাতীয়
এক নারীকে প্রকাশ্যে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
২৮ জুন ২০২৬
বাংলাদেশে এক যুবক প্রকাশ্যে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় গত ১২ জুন স্নেহল সাওয়ান্ত নামে এক চাকুরিজীবী নারীকে আমল মুলে নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালালে, গত ১৩ জুন এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার গোল্ড সিনেমা এলাকার কাছে গত ১২ জুন স্নেহল সাওয়ান্ত নামে এক চাকরিজীবী নারীকে আমল মুলে নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতরভাবে আহত করে। ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক। পালঘর পুলিশ গণমাধ্যমটিকে জানিয়েছে, হামলার কারণ এখনো স্পষ্ট নয় এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।
টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ সহ একাধিক ভারতীয় গণমাধ্যম থেকে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, দেশে এক যুবক প্রকাশ্যে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে – এমন দাবি করে বিদেশের ভিডিও ছড়াচ্ছে; যা বিভ্রান্তিকর।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
সাভারে জঙ্গি গোষ্ঠীর হামলার দাবিটি ভুয়া;
ছড়িয়ে পড়া ভিডিওটি গতবছরে খিলগাঁওয়ে স’মিলে অগ্নিকাণ্ডের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হিযবুত তাহরীর নেতা নাসিম গনি ও মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি দু'জন ভিন্ন ব্যক্তি
৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি ময়মনসিংহের নয়, ভারতের
সীতাকুণ্ডে মহিলা মাদরাসায় সন্ত্রাসী হামলার দাবিটি মিথ্যা, ভিডিওটি ইয়েমেনের
এখন টিভির ফটোকার্ড বিকৃত করে সেনাপ্রধানের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক