| ফ্যাক্ট চেক | জাতীয়
সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার; ছড়ানো হচ্ছে তুরাগ নদ থেকে লাশ উদ্ধার দাবিতে
৩০ জুন ২০২৬
তুরাগ নদে আরেফিন নামে একজনের লাশ পাওয়া গেছে দাবি করে সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ দিন পর ২৪ জুন মো. আরেফিন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়; এটি সেই ঘটনারই ভিডিও। সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ জুন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় আরেফিন এবং প্রবল স্রোতে ভেসে পানিতে ডুবে যায়।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে, “Dainik Azadi - দৈনিক আজাদী” ফেসবুক পেজে ২৪ জুন “নিখোঁজের ৫ দিন পর বান্দরবানের সাঙ্গু নদী থেকে শিশু আরেফিনের মরদেহ উদ্ধার” ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওর মিল পাওয়া যায়।
বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা মেইলে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ জুন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলা শেষে সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে যায় আরেফিন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী দল তাকে উদ্ধারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ২৪ জুন দুপুরে ডুবে যাওয়ার স্থানের কাছেই স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
সাভারে জঙ্গি গোষ্ঠীর হামলার দাবিটি ভুয়া;
ছড়িয়ে পড়া ভিডিওটি গতবছরে খিলগাঁওয়ে স’মিলে অগ্নিকাণ্ডের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক