| ফ্যাক্ট চেক | জাতীয়
প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার দৃশ্যটি বাংলাদেশের নয়, ভারতের
১২ জুলাই ২০২৬
রাজশাহীর যুবলীগ নেতা তুষারকে ছাত্রদল নেতা দিদারুল ইসলাম কুপিয়ে হত্যা করেছে – এমন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
একই ভিডিও বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে ছড়ানো হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। বরং, এটি ভারতের গুজরাটের রাজকোট জেলায় গত ৭ জুলাইয়ের ঘটনা।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম India Today-এর ওয়েবসাইটে গত ৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। তা থেকে জানা যায়, গুজরাটের রাজকোট জেলায় গত ৭ জুলাই মায়ের প্রেমিক কমলেশ ভাঘেলাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে জয়ন্ত ভাঘেলা নামে এক যুবককে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। স্থানীয় পুলিশ গণমাধ্যমটিকে জানায়, জয়ন্ত ভাঘেলার হামলায় কমলেশের শরীরের বিভিন্ন অংশে পাঁচটিরও বেশি ছুরির আঘাত ছিল।
এশিয়ানেট নিউজে গত ৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থাকেও একই তথ্য জানা যায়।
পাশপাশি, রাজশাহীর যুবলীগ নেতা তুষারকে ছাত্রদল নেতা দিদারুল ইসলাম কুপিয়ে হত্যা করেছে – এমন দাবির সত্যতা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
অর্থাৎ, রাজশাহীর যুবলীগ নেতা তুষারকে ছাত্রদল নেতা দিদারুল ইসলাম কুপিয়ে হত্যার দাবিটি মিথ্যা এবং একই দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের।
Topics:
banglafact বাংলা ফ্যাক্ট
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিদ্যুৎ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার
বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক