| ফ্যাক্ট চেক | রাজনীতি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
১০ আগস্ট ২০২৬
সম্প্রতি ‘গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ শিরোনামে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ছবিসহ বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। চ্যানেল ২৪ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ডা. জাহেদ উর রহমানও এমন কোনো মন্তব্য করেননি।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ডা. জাহেদ উর রহমানের এমন মন্তব্য খুজে পাওয়া যায়নি। তাছাড়া, চ্যানেল ২৪ এর ফেসবুক পেজ বা অন্যকোথাও আলোচিত শিরোনামের ফটোকার্ড বা সংবাদ খুজে পাওয়া যায়নি।
পরে, গণমাধ্যম প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে গত ৪ আগস্ট ‘গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত একটিফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনাম ব্যাতীত অন্যান্য বিষয়ের মিল পাওয়া যায়। অর্থাৎ, এই ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মুল ফটোকার্ডের সংবাদটি পর্যালোচনা করে দেখা যায়, আদালতের নির্দেশনা অনুযায়ী, কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে—সে আহ্বান জানান তিনি। আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
শিক্ষককে মারধরের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক