| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক

কিশোরগঞ্জে সংঘর্ষের ভিডিওকে আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার বলে প্রচার

৭ আগস্ট ২০২৫

মিথ্যা

ভারতের আসামের গোয়ালপাড়ায় অবৈধ বাংলাদেশিরা দেশীয় অস্ত্র বর্শা এবং পাথর দিয়ে স্থানীয় কর্মকর্তাদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন বয়সের মানুষ লাঠি-সোটা ও বর্শা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আসামের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ১ জুলাই কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল্লাহপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেই ঘটনারই দৃশ্য এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গত ১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কিশোরগঞ্জের অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়।

এছাড়াও, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক ইত্তেফাক এবং ঢাকা পোস্টেও সেই সময়ে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিওকে ভারতের আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।

Topics:

বাংলাদেশি নয়, ত্রিপুরায় বিএসএফ সদস্যকে মাধরের ঘটনায় জড়িতরা ভারতীয়
মিথ্যা
৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশি নয়, ত্রিপুরায় বিএসএফ সদস্যকে মাধরের ঘটনায় জড়িতরা ভারতীয়

এবার এআই দিয়ে ইতালীয় সংবাদপত্রের আদলে ভুয়া খবর বানিয়ে ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা
১০ সেপ্টেম্বর ২০২৬

এবার এআই দিয়ে ইতালীয় সংবাদপত্রের আদলে ভুয়া খবর বানিয়ে ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা

শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার
২৩ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার

বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের
মিথ্যা
২২ জুলাই ২০২৬

বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
বিভ্রান্তিকর
২০ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

কিশোরগঞ্জে সংঘর্ষের ভিডিওকে আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার বলে প্রচার

ফ্যাক্ট চেক