| ফ্যাক্ট চেক | জাতীয়
রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার
১ আগস্ট ২০২৫
বিভ্রান্তিকর
সম্প্রতি বাসে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং এটি ২০২৩ সালের পুরোনো ভিডিও।
বিষয়টি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। একই তারিখে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করে। এরই প্রেক্ষিতে একই বছরের ১৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভিডিওটি সেই ঘটনারই।
অর্থাৎ, ২০২৩ সালে রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে ফেসবুকে ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর।
Topics:
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
৪ নভেম্বর ২০২৬
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
মিথ্যা
৪ নভেম্বর ২০২৬
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
২ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক