| ফ্যাক্ট চেক | জাতীয়
গুলি করে হত্যার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
৬ অক্টোবর ২০২৫
মিথ্যা
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলাদেশে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি আসলে ভারতের উত্তর প্রদেশের মীরাটে সংঘটিত এক ঘটনার দৃশ্য।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি’র ওয়েবসাইটে গত ৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনাটি কয়েক মাস আগে ভারতের উত্তর প্রদেশের মীরাটে ঘটেছিল। ভাষ্কর নিউজসহ ভারতের আরও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ভারতে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যার ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র:
Topics:
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
৪ নভেম্বর ২০২৬
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
মিথ্যা
৪ নভেম্বর ২০২৬
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
২ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক