| ফ্যাক্ট চেক | জাতীয়
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার লন্ডনে ১৩ তারিখের বৈঠকপূর্ব মন্তব্য নতুনকরে প্রচার
১৮ জুন ২০২৫
আজকের পত্রিকার বিভ্রান্তিকর শিরোনাম
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার লন্ডনে ১৩ তারিখের বৈঠকপূর্ব মন্তব্য নতুনকরে প্রচার।
আজ বুধবার (১৮ জুন) দেশীয় মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকা ‘এপ্রিলে নির্বাচিত সরকার পাবে দেশ, এরপর চুপচাপ সরে যাব: প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড ও সংবাদ প্রকাশ করেছে।
শিরোনামটি দেখে মনে হতে পারে- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর পরবর্তী সময়ের মন্তব্য এটি। তবে বিস্তারিত সংবাদ থেকে জানা যায়, গত ১২ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস উক্ত মন্তব্যটি করেছেন। অর্থাৎ, সেসময় তিনি বলেছেন, আগামী এপ্রিলের মধ্যেই দেশ নির্বাচিত সরকার পাবে, এবং এরপর বর্তমান সরকার চুপচাপ সরে যাবে।
তবে উক্ত সাক্ষাৎকারের পরদিন, গত ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।
অর্থাৎ, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এপ্রিলে নির্বাচন সংক্রান্ত বক্তব্যটি পুরোনো; যা আজকের পত্রিকা নতুনকরে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করছে।
Topics:
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
এসএসসি পরীক্ষার ২০২৫ সালের প্রশ্নপত্র ফাঁস দাবিতে ২০২৪ সালের প্রশ্নপত্র প্রচার।
সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার; ছড়ানো হচ্ছে তুরাগ নদ থেকে লাশ উদ্ধার দাবিতে
Promoting false narratives of a communal killing in a robbery case.
রমনা পার্কে নিরাপত্তা মহড়ার দৃশ্যকে ‘আতঙ্কবাদীর হামলা’ দাবি করে অপপ্রচার
ফ্যাক্ট চেক