| ফ্যাক্ট চেক | জাতীয়

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম ও পুরোনো ভিডিও প্রচার

১৯ অক্টোবর ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অগ্নিকাণ্ডের একাধিক ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ও পুরোনো ভিডিও প্রচারের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল, ১৮ অক্টোবর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একাধিক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

চীনে মাঝ আকাশে বিমানে আগুন: আরটিভির শিরোনামে বিভ্রান্তি 

গতকাল সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ‘এবার মাঝ আকাশে বিমানে আগুন জরুরি অবতরণ’ শিরোনামে একটি ফটোকার্ড ও সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। শিরোনামের কারণে বহু মন্তব্যকারী একে বাংলাদেশের ঘটনা মনে করে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।

তবে প্রতিবেদনটির বিস্তারিত অংশে স্পষ্ট করা হয়, ঘটনাটি আসলে চীনের। সেখানকার আভ্যন্তরীণ একটি ফ্লাইটে গতকাল (১৮ অক্টোবর) এক যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গলফ নিউজের বরাতে গণমাধ্যমটি এসব তথ্য জানালেও, দেশের বর্তমান পরিস্থিতিতে এমন বিভ্রান্তিকর শিরোনাম জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করেছে।

অর্থাৎ, দেশের বর্তমান পরিস্থিতিতে আরটিভির এমন শিরোনাম বিভ্রান্তিকর।

মিরপুরে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও প্রচার 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনে আগুনের বিস্ফোরণের একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি সম্প্রতি রাজধানীর মিরপুরের ভয়াবহ আগুন লাগার দৃশ্য। কিন্তু যাচাই করে দেখা গেছে, ভিডিওটি আসলে গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি সমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের। পুরোনো ভিডিওটিকে সাম্প্রতিক বলে দাবি করায় জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে।

সদরঘাটে লঞ্চে আগুনের পুরোনো ভিডিও

ঢাকা সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন লেগেছে—এমন দাবি করে আরও একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। কিন্তু সদরঘাটে লঞ্চে আগুনের এই ঘটনাটি সাম্প্রতিক নয়। এটি ২০২৩ সালের ৩০ জুন রাজধানীর সদরঘাটে 'ময়ূর-৭' নামক লঞ্চে আগুনের ঘটনার ভিডিও।

Topics:

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য

বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
৪ নভেম্বর ২০২৬

আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
২ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম ও পুরোনো ভিডিও প্রচার

ফ্যাক্ট চেক