| ফ্যাক্ট চেক | জাতীয়
ভারতে মরদেহ উদ্ধারের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার
৩০ অক্টোবর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে—বাংলাদেশে কিছু লোক একজন মেয়েকে ধর্ষণ করে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে। ছবির সঙ্গে এমন বিবরণ যুক্ত করে একাধিক ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।
তবে ছবিটি বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট এলাকার ঘটনা। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ছবির মিল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ভারতের সংবাদমাধ্যম ‘Zee 24 Ghanta’-এর ওয়েবসাইটে এই ছবি পাওয়া যায়। “Junput Shocker: 'রাগে উন্মাদ হয়ে আমিই ওকে হাত-পা বেঁধে ধর্ষণ করি, তারপর নৃশংসভাবে মারি!' জুনপুট নাবালিকা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য...” শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এটি ব্যবহৃত হয়। সে প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২৫ সালের ২৬ অক্টোবরে পূর্ব মোদিনীপুরের জুনপুটের গোপালপুর সমুদ্র উপকূলের একটি ঘটনা।
একই ঘটনার সত্যতা আনন্দবাজার এবং টিভি৯ বাংলা-এর প্রতিবেদনগুলোতেও পাওয়া গেছে।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কালবেলা'র শিরোনামে বিভ্রান্তি
হামলার ঘটনাটি অস্ট্রেলিয়ার, সন্দেহভাজন ব্যক্তি পাকিস্তানি বংশোদ্ভূত
চাঁদাবাজির ভিডিও ধারণ প্রসঙ্গে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
এবার ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আইডি কার্ড জালিয়াতি করে জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে মিথ্যা বয়ান প্রচার
ফ্যাক্ট চেক