| ফ্যাক্ট চেক | জাতীয়
বেশি দামে পেট্রোল বিক্রির প্রতিবাদে পাম্পে অগ্নিসংযোগ দাবি করে পুরনো ভিডিও প্রচার
৮ মার্চ ২০২৬
রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আগুন দিল সাধারণ জনগণ - এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সম্প্রতি কোনো পেট্রোল পাম্পে অগ্নিসংযোগের ঘটনার নয়। এটি ২০২৫ সালের ১৭ আগস্ট ঢাকার মহাখালীর একটি ফিলিং স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও। সেই ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘GenuineiT’ নামক একটি ফেসবুক পেজে গত বছরের ১৭ আগস্ট ‘মহাখালি ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন।’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
এছাড়াও ডিবিসি নিউজ ও চ্যানেল ২৪ ইউটিউব চ্যানেলে একই ঘটনার ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও পাওয়া যায়।
ঢাকা মেইলের ওয়েবসাইটে গত বছরের ১৭ আগস্ট ‘মহাখালীর ফিলিং স্টেশনে যেভাবে আগুনের সূত্রপাত’ প্রকাশিত প্রতিবেদন থেকে স্থানীয়দের বরাতে জানা যায়, ‘ বিকেল থেকে একটি তেলের গাড়ি পাম্পে তেল আনলোড করছিল। হঠাৎ সন্ধ্যা ৭টার পর তেলের গাড়ি থেকে তেল আনলোড করা পাইপে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’ যুগান্তরে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।
রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আগুন দিল সাধারণ জনগণ -এমন দাবিতে প্রচারিত এই ভিডিওটি মূলত ২০২৫ সালের ১৭ আগস্ট মহাখালীর 'ইউরেকা এন্টারপ্রাইজ' নামক একটি ফিলিং স্টেশনে ঘটা দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
GenuineiT
ডিবিসি নিউজ
চ্যানেল ২৪
ঢাকা মেইল
Topics:
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ইয়ামাহা শোরুমে হত্যাকাণ্ডের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
উখিয়ায় ৫ বছরের শিশুকে আটক করা হয়নি, আত্মীয়-স্বজন হেফাজতে না নেওয়ায় মায়ের সঙ্গে আদালতে নেওয়া হয়
ভারতে ধর্ষণের ঘটনার পুরোনো ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার
ফ্যাক্ট চেক