| ফ্যাক্ট চেক | জাতীয়
নামাজরত অবস্থায় ইমামকে ছুরিকাঘাতের ঘটনাটি বাংলাদেশের নয়, ইন্দোনেশিয়ার
১৩ সেপ্টেম্বর ২০২৫
মিথ্যা
নামাজরত অবস্থায় এক ইমামকে ছুরিকাঘাতের একটি ভিডিও বাংলাদেশের ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, নামাজরত অবস্থায় ইমামকে ছুরিকাঘাতের ঘটনাটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ঘটনাটি ইন্দোনেশিয়ার। তাছাড়া, সম্প্রতি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি।
ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম ‘Tribunnews’ এর ইউটিউব চ্যানেলে গত ২৬ আগস্ট ‘Detik-detik Ustaz di Morowali Utara Ditikam Jemaah saat Salat, Sempat Tegur Pelaku karena Sandal’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটির একটি সংক্ষিপ্ত ভার্সন পাওয়া যায়।
ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, ঘটনাটি গত ২৫ আগস্ট ইন্দোনেশিয়ার উত্তর মোরোয়ালিতে ঘটেছিল। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ইন্দোনেশিয়ার একাধিক সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এসব প্রতিবেদন জানা যায়, গত ২৫ আগস্ট উত্তর মোরোয়ালি -এর অন্তর্গত পেতাসিয়া তিমুর (Petasia Timur) -এর তোমপিরা নামক গ্রামের একটি মসজিদে ফজরের নামাজ চলাকালীন এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মুহাম্মদ জুমালি।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
৪ নভেম্বর ২০২৬
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
মিথ্যা
৪ নভেম্বর ২০২৬
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
২ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক