| ফ্যাক্ট চেক | জাতীয়

আমেরিকা ও বাংলাদেশের যৌথ মহড়াকে কেন্দ্র করে চীনের যুদ্ধজাহাজ প্রেরণের দাবিটি মিথ্যা, ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার

২১ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা

চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” যৌথ অনুশীলন মহড়া ১৪ সেপ্টেম্বর শুরু হয় এবং ১৮ সেপ্টেম্বর শেষ হয়।

এরই প্রেক্ষিতে, আমেরিকা ও বাংলাদেশের যুদ্ধের মহড়াকে কেন্দ্র করে চীনের যুদ্ধজাহাজ বাংলাদেশের দিকে অগ্রসর, যেকোনও মুহূর্তে ভারত, চীন এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে - এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। ভিডিওটির সাথে “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” যৌথ অনুশীলন মহড়ার কোনো সম্পর্ক নেই। তাছাড়া, ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় ফিলিপাইনের জাহাজে চীনা কোস্ট গার্ডের দুটি জাহাজ জল কামান নিক্ষেপ করে। এটি সেই ঘটনারই দৃশ্য। সাম্প্রতিক দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের একটি ঘটনা ইস্যুতে ভিডিওটি মানবজমিন গত ১৬ সেপ্টেম্বর প্রকাশ করে।

অনুসন্ধানে আলোচিত ভিডিওটিতে থাকা ‘মানবজমিন’ লোগের সূত্র ধরে গণমাধ্যটির ফেসবুক পেজে গত ১৬ সেপ্টম্বর ভিডিওটি প্রচার করতে দেখা যায়।

মানবজমিন ভিডিওটির ক্যাপশন বর্ণনায় উল্লেখ করেন, ‘দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চরমে। ফিলিপাইনের একটি জাহাজকে লক্ষ্য করে এভাবেই জল কামান নিক্ষেপ করছে চীনা কোস্টগার্ড। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরেই চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলছে।’

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি (AP) -এর ইউটিউব চ্যানেলে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও থেকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত শোলের কাছে চীনা এবং ফিলিপাইনের মধ্যে সম্প্রতি সংঘটিত এমন ঘটনার তথ্য পাওয়া গেলেও মানবজমিনে প্রচারিত ভিডিওর সাথে এপি’র ভিডিওর মিল পাওয়া যায়নি।

পরবর্তীতে মানবজমিনে প্রচারিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত ভিডিওটি নিয়ে ২০২৩ সালের প্রতিবেদন ও ভিডিও খুঁজে পাওয়া যায়।

এসব প্রতিবেদন ও ভিডিও থেকে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবোরো শোলের দিকে অগ্রসর হওয়া ফিলিপাইনের ব্যুরো অব ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াটিক রিসোর্সেস (BFAR)-এর একটি জাহাজে চীনা কোস্ট গার্ডের দুটি জাহাজ জল কামান নিক্ষেপ করে।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।

প্রয়োজনীয় লিংক:

মানবজমিনের প্রচারিত ভিডিও

মূল ঘটনা: Arab News , TBS NEWS , Kanal 13 , The Hindu , AP

Topics:

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
মিথ্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আমেরিকা ও বাংলাদেশের যৌথ মহড়াকে কেন্দ্র করে চীনের যুদ্ধজাহাজ প্রেরণের দাবিটি মিথ্যা, ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার

ফ্যাক্ট চেক