| ফ্যাক্ট চেক | জাতীয়
বাংলাদেশে এক ব্যক্তিকে নির্মমভাবে মারধরের ঘটনা দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের
৯ জুলাই ২০২৬
রাস্তার পাশে কয়েকজন ব্যক্তি মিলে এক ব্যক্তিকে নির্মমভাবে মারধর করছেন এমন একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে ঘটনাটি বাংলাদেশের।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। এটি ২০২১ সালে ভারতের অন্ধ্রপ্রদেশে এক ব্যক্তিকে মারধরের ঘটনার ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম India Today-এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৪ নভেম্বর “TDP worker thrashed on camera, party blames ruling YSRCP” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের।
সেইসময় Ashish নামের এক ভারতীয় সাংবাদিককেও বিষয়টি নিয়ে এক্স অ্যাকাউন্টে পোস্ট করতে দেখা যায়। পোস্টটি থেকে জানা যায়, ভুক্তভোগীর নাম সাঈদা। তেলুগু দেশম পার্টি (টিডিপি) অভিযোগ করেছিল, হামলাকারীরা ওয়াইএসআরসিপি (YSRCP) দলের সঙ্গে যুক্ত। তবে পুলিশ বলেছিল, এটি একটি জমি-সংক্রান্ত বিরোধ।
“PALNADU DISTRICT POLICE” নামক এক্স একাউন্ট থেকে ঘটনাটি নিয়ে ২০২১ সালের ২৫ নভেম্বর করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, সাইদাভির ওপর হামলার ঘটনায় সেই সময় পুলিশ তিনজনকে আটক করেছিল।
অর্থাৎ, আলোচিত ঘটনাটি বাংলাদেশের নয়।
Topics:
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক