| ফ্যাক্ট চেক | জাতীয়

ফরিদপুরে এইচএসসি শি ক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি ভুয়া

১৪ জুলাই ২০২৬

মিথ্যা

ফরিদপুরে আন্দোলনরত এইচএসসি ২৬ ব্যাচের উপর গুলি চালায় পুলিশ, এবং গুরুতর আহত হয় এক শিক্ষার্থী’ – এমন তথ্যে দৈনিক প্রথম আলোর লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই ফটোকার্ডটি ভুয়া। দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন সাখাওয়াত হোসেন মাসুম বাংলাফ্যাক্টকে নিশ্চিত করেছেন, প্রথম আলো এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। 

অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড বা তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে, দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন সাখাওয়াত হোসেন মাসুমের সঙ্গে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রথম আলো এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

তাছাড়া, ফটোকার্ডের ছবিটিও সাম্প্রতিক ঘটনার নয়। এটি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের।

চ্যানেল টুয়েন্টিফোরে আজকে মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, কঠিন বিষয় সমূহের ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনার দাবিতে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। 

তবে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের হামলা বা গুলি চালানোর তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। 

অর্থাৎ, ফরিদপুরে এইচএসসি শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি মিথ্যা এবং একই দাবি করে প্রথম আলোর লোগোসহ ফটোকার্ডটিও ভুয়া। 

Topics:

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
মিথ্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

100%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ফরিদপুরে এইচএসসি শি ক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি ভুয়া

ফ্যাক্ট চেক

ফরিদপুরে এইচএসসি শি ক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি ভুয়া

১৪ জুলাই ২০২৬

<p>ফরিদপুরে এইচএসসি শি ক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি ভুয়া<br /></p>