| ফ্যাক্ট চেক | জাতীয়
পাকিস্তানে সরকারিভাবে 'জুলাই দিবস' পালন করা হয়নি, বরং দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে
১৭ জুলাই ২০২৬
পাকিস্তান সরকারিভাবে জুলাই দিবস পালন করেছে বলে মিথ্যাচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন৷ পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জুলাই শহীদ দিবস পালনের খবরকে “পাকিস্তানে সরকারীভাবে জুলাই শহীদ দিবস পালন” বলে প্রচার করেছেন তিনি।
খোকন তার ভেরিফায়েড ফেসবুকে লিখেন “পাকিস্তান সরকারি ভাবে জুলাই দিবস পালন করেছে। কারণ এর মাধ্যমে তারা ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিয়েছে।”'
সেই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে 'ইসলামাবাদে জুলাই শহীদ দিবস পালিত' শিরোনামে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের একটি ফটোকার্ড শেয়ার করেন খোকন৷৷ পূর্ণাঙ্গ সংবাদের লিংক না দিয়ে কেবল ফটোকার্ড দিয়ে পাঠককে বিভ্রান্ত করেছেন খোকন।
ঢাকা পোস্টের সেই সংবাদের মধ্যেই উল্লেখ আছে, 'পাকিস্তানের ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস, ২০২৬’ পালিত হয়েছে।' সংবাদে আরও বলা হয়, “গতকাল ১৬ জুলাই সকালে হাইকমিশনের সম্মেলনকক্ষে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।”
অর্থ্যাৎ, আশরাফুল আলম খোকন পাকিস্তান সরকারিভাবে জুলাই দিবস পালন করেছে বলে যে মিথ্যাচার করেছেন, তা অসত্য। তার পোস্টের মন্তব্যের ঘরে দেওয়া সংবাদের ফটোকার্ড থেকে মূল সংবাদে গেলেই এর প্রমাণ মেলে৷
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে গতকাল ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস” পালন করা হয়েছে।
Topics:
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পুরোনো ভিডিও ব্যবহার করে যুবলীগের সাবেক নেতা সম্রাটের কারামুক্তির ভুয়া দাবি প্রচার
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার
বিদ্যুৎ বিল প্রসঙ্গে
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অপপ্রচার
ফ্যাক্ট চেক