| ফ্যাক্ট চেক | জাতীয়
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
২৭ আগস্ট ২০২৬
সম্প্রতি চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মারা গেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ইলিয়াস কাঞ্চন মারা যাননি। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৬ আগস্ট ‘ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব! সর্বশেষ শারীরিক অবস্থা জানাল পরিবার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে বলা হয়, ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা বলে জানিয়েছে তাঁর পরিবার। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর হাতে গড়া সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’।এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এছাড়াও, দৈনিক সমকালের ওয়েবসাইটে প্রকাশিত এসম্পর্কিত প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা।
Topics:
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো সেলিব্রেটিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ বলেননি মানসুরা আলম
গণভোটের হার ১৪% দাবি করে আওয়ামী লীগের গুজব প্রচার
লালমনিরহাট-২ আসনে দাঁড়িপাল্লা বেশি ভোট পেলেও ঘোষণার সময় ধানের শীষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এমন দাবিটি মিথ্যা
অস্ত্র উদ্ধারের ভিডিওটি ডাকসুর সাথে সম্পর্কিত নয়, রাজশাহীর পুরোনো ভিন্ন ঘটনা
ফ্যাক্ট চেক