| ফ্যাক্ট চেক | জাতীয়
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
১ অক্টোবর ২০২৬
“শিক্ষকের গায়ে হাত তোলা এখন মামুলি ব্যাপার হয়ে গেছে।” — এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শিক্ষকের গায়ে হাত তোলার ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়; এটি ভারতের জলপাইগুড়ির একটি ঘটনা।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে “News18 Bangla”-এর ইউটিউব চ্যানেলে গত ১১ সেপ্টেম্বর ‘Jalpaiguri Teacher Attacked | প্রধান শিক্ষকের গায়ে হাত তোলা ছাত্রদের টিসি দেওয়ার সিদ্ধান্ত |’ ক্যাপশনে প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। সংবাদটিতে আলোচিত ভিডিওটি রয়েছে।
সংবাদটি থেকে জানা যায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর ভারতের জলপাইগুড়ি জেলা স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠানের দিন এই ঘটনা ঘটে।
একই তথ্য এবিপি আনন্দ এবং আনন্দবাজার পত্রিকা-র সংবাদ থেকেও জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি বিভ্রান্তিকর।
Topics:
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক