| ফ্যাক্ট চেক | রাজনীতি

শেখ হাসিনার পুরোনো ভিডিও সম্পাদিত করে প্রচার

২৫ জুলাই ২০২৫

মিথ্যা

ভারতের দিল্লি থেকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সামনে শেখ হাসিনা কথা বলছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শেখ হাসিনার ভাষণের এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ১৭ জুলাই জাতির উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার ভাষণের ভিডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ব্যাকগ্রাউন্ড সরিয়ে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। ২০২৪ সালের ১৭ জুলাই প্রকাশিত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির শেখ হাসিনার শাড়ি, চশমা, বুকের বা দিকে পরনে থাকা ব্যাচ এবং দুই হাতের অবস্থনের মিল পাওয়া যায়। কিন্তু ভিডিওটির ভারতীয় পতাকা ও ব্যাকগ্রাউন্ডের মিল পাওয়া যায়নি।

ভিডিওটি থেকে জানা যায়, সেদিন শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তবে, এই ভাষণের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের মিল পাওয়া যায়নি। ভিডিওটির বক্তব্যে শেখ হাসিনার কন্ঠে গোপালগঞ্জ নিয়ে কথা বলতে শোনা যায়। তবে এ অডিওটি আসল কিনা তা যাচাই করতে পারেনি বাংলাফ্যাক্ট।

অর্থাৎ, ভারতের দিল্লি থেকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সামনে শেখ হাসিনা কথা বলছেন দাবি করে ২০২৪ সালে ১৭ জুলাইয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার ভাষণের ভিডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ব্যাকগ্রাউন্ড সরিয়ে ভিন্ন অডিও যুক্ত করে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।

Topics:

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
মিথ্যা
১ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

শেখ হাসিনার পুরোনো ভিডিও সম্পাদিত করে প্রচার

ফ্যাক্ট চেক