| ফ্যাক্ট চেক | রাজনীতি

সীমান্তে নিয়ন্ত্রণ হারানোর খবরটি অসত্য

২৯ এপ্রিল ২০২৫

সীমান্তে নিয়ন্ত্রণ হারানোর খবরটি অসত্য
মিথ্যা

গত ২৮ এপ্রিল বিডি ডাইজেস্ট নামক একটি নিউজ পোর্টালে “অবশেষে ৪ মাস পরে সীমান্তের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা!” শিরোনামে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে তার সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং “সম্প্রতি” পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেছেন। তবে শিরোনামে যে “৪ মাস পরে” বলা হয়েছে, তা কীসের ৪ মাস পরে, সেটি পরিষ্কার করা হয়নি।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান করে দেখতে পায়, মূল খবরটি ২২ ডিসেম্বর ২০২৪ এর, যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৪ মাস পরে ছিল। ওই সময় থাইল্যান্ডে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়েকে বলেছিলেন, “সীমান্তে তো তোমাদের নিয়ন্ত্রণে নেই। সীমান্ত তো রাষ্ট্রবহির্ভূত শক্তির (নন–স্টেট অ্যাক্টর) নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র হিসেবে তো আমরা নন–স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না।” অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা মিয়ামনারের সীমান্ত তাদের সরকারের নিয়ন্ত্রণে না থাকার কথা বলেছিলেন, বিডি ডাইজেস্ট এই পুরনো বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

এখানে উল্লেখ্য যে, ২২ ডিসেম্বরে একুশে টেলিভিশনের ওয়েবসাইটে “সীমান্ত রাষ্ট্রবহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে: তৌহিদ হোসেন”, এই বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে খবর প্রকাশ হয়েছিল। হঠাৎ গতকাল ২৮ এপ্রিল তা এডিট করে “মিয়ানমার সীমান্ত তাদের রাষ্ট্রবহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে: তৌহিদ হোসেন” লেখা হয়।

বিডি ডাইজেস্ট নিউজ পোর্টালটির ওয়েবসাইট চালু হয় ২০২৪ সালের ১৫ আগস্ট। এটির ফেসবুক পেইজের প্রথম নাম ছিল Edit lew Fan’s Bangladesh, পরে তা Rubel Miah Official, একলা জীবন ইত্যাদি নানা নামে পরিবর্তিত হয়। ৫ আগস্টের পর পেইজের নাম হয় ‘হিদায়েত’, এবং ১৫ অক্টোবর থেকে বর্তমানে ‘BDDIGEST’ নামে চালু থাকে। এটির “পেইজ ট্রান্সপারেন্সি” থেকে দেখা যায়, বাংলাদেশ, জার্মানি, কানাডা ও সুইডেন থেকে পেইজটি পরিচালিত হয়। কানাডাপ্রবাসী আওয়ামী লীগ এক্টিভিস্ট কাজী মামুন এই পেজের একাধিক লাইভ ভিডিওতে হোস্ট হিসেবে ছিলেন, তাই ধরে নেয়া যায়, তিনি এডমিনদের একজন। এছাড়া, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির ইভেন্টও বিডি ডাইজেস্টের পেইজ থেকে খোলা হয়েছিল। এর আগেও পোর্টালটি বিভিন্ন অপতথ্য ছড়িয়েছে, যা সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়মিতভাবে শেয়ার দিতে দেখা গেছে। ফলে এটি স্পষ্ট যে, আওয়ামীলীগের প্রোপাগাণ্ডা ও প্রচার মাধ্যম হিসেবে নিউজ পোর্টালটি বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে।

Topics:

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
মিথ্যা
১ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সীমান্তে নিয়ন্ত্রণ হারানোর খবরটি অসত্য

ফ্যাক্ট চেক

সীমান্তে নিয়ন্ত্রণ হারানোর খবরটি অসত্য

২৯ এপ্রিল ২০২৫

<p>সীমান্তে নিয়ন্ত্রণ হারানোর খবরটি অসত্য</p>