| ফ্যাক্ট চেক | রাজনীতি
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে 'একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের।' শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেননি। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর নামে ভুয়া এই মন্তব্য প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ‘Gupto TV’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজ থেকে বানোয়াট এই মন্তব্যের উৎপত্তি।
রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তাঁর এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে গত ২ নভেম্বর প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। পেজটির পরিচয় হিসেব লেখা রয়েছে, ‘All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ অর্থাৎ, এটি কোনো গণমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
আলোচিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভীর এপিএস মোঃ জাহেদুল আলম বাংলাফ্যাক্টকে জানান, "এধরনের কোন কথা উনি বলেননি। এটা অপপ্রচার।"
অর্থাৎ, রুহুল কবির রিজভীর নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
রায় প্রত্যাখ্যান করে ১০০১ শিক্ষকের বিবৃতি
অনুমতি বা সম্মতি ছাড়াই বিবৃতিতে নাম ব্যবহারের অভিযোগ
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
চুরির ঘটনায় অভিযুক্তকে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
খালেদা জিয়ার দেশে ফেরায় নিষেধাজ্ঞার দাবিটি ভুয়া
ফ্যাক্ট চেক