| ফ্যাক্ট চেক | রাজনীতি
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
২৮ অক্টোবর ২০২৬
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ড. কামাল হোসেন এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর নামে বানোয়াট এই মন্তব্য সংবলিত ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে ড. কামাল হোসেনের এমন মন্তব্য পাওয়া যায়নি। পরে বিষয়টি অধিকতর যাচাইয়ে ড. কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে জানান, ‘এইটা সম্পূর্ণ ভুয়া তথ্য। উনি এরকম কিছু বলেন নাই।’
অর্থাৎ, ড. কামাল হোসেনের নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি ভুয়া।
Topics:
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
এআই-তৈরি ভুয়া ভিডিও ট্রাম্পের কণ্ঠে ড. ইউনূসবিরোধী বক্তব্য প্রচার
পারিবারিক নির্যাতনকে রাজনৈতিক রূপ দিয়ে যুবদলের বিরুদ্ধে অপপ্রচার
শেখ হাসিনাকে দেশে ফেরানো ও নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সিনেটর- দাবিটি মিথ্যা
প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
ফ্যাক্ট চেক