| ফ্যাক্ট চেক | রাজনীতি
প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
১৭ অক্টোবর ২০২৬
সম্প্রতি ‘মন্দিরের ইট দিয়ে গরুর মাংস রান্না করার আগে আমার কলিজাটা কেন টুকরো টুকরো করলি না?’ শিরোনামে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে উদ্ধৃত করে জাতীয় দৈনিক প্রথম আলো’র লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। আলোচিত ফটোকার্ডে ‘স্যাটায়ার’ লেখা থাকলেও বেশিরভাগ মন্তব্যকারীই ফজলুর রহমান এমন মন্তব্য করেছেন বলে ধরে নিয়েছেন। তাছাড়া, পোস্টে সোর্স হিসেবে ‘Daily Amar Dosh' নামের একটি পেজের কথা উল্লেখ করা হয়েছে, যেটি একটি স্যাটায়ার পেজ।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ফজলুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং প্রথম আলোও এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ফজলুর রহমানের নামে বানোয়াট এই মন্তব্য প্রচার করা হয়েছে।
গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে ফজলুর রহমানের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটির তারিখ ও লোগোর সূত্রধরে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজে আলোচিত দাবির অনুরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি আরও নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে প্রথম আলো’র অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এই ফটোকার্ড আমাদের না। এটা ভুয়া।’
পরে আলোচিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে এমপি ফজলুর রহমান বাংলাফ্যাক্টকে জানান, ‘আমি কখনো কোথাও এমন কথা বলিনি। যারা এগুলো লেখে তারা পশুর চেয়েও অধম।’
অর্থাৎ, প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানের নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হয়েছে।
Topics:
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে গুজব: দেশটিভি’র বিভ্রান্তিকর শিরোনাম
ভোটকেন্দ্রে যেতে বাধ্য করার পরের ফলাফল বলে পোস্টাল ব্যালটের ছবি প্রচার
ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার:
সালমান এফ রহমান কারামুক্ত হননি
টিকা, তেল এবং বিদ্যুৎ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক