| ফ্যাক্ট চেক | রাজনীতি
প্রধান উপদেষ্টার ইতালি সফর নিয়ে মিথ্যা তথ্য প্রচার
১৩ অক্টোবর ২০২৫
সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বলতে দেখা যায়, ‘আজকে হতবাক, এমন একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি’। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ইতালির সফরকে কেন্দ্র করে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে গিয়েছেন।
কিন্তু, বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফরের কোনো সম্পর্ক নেই এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। মূলত চলতি বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা একটি ভিডিওবার্তা দিয়েছিলেন। সেই ভিডিওবার্তার সংক্ষিপ্ত অংশ কেটে প্রচার করে তাঁর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটির আসল সংস্করণটি ২১ আগস্ট ‘Chief Adviser GOB’ নামের ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা।’ মূল ভিডিওর ১৭ সেকেন্ড থেকে ২৬ সেকেন্ড পর্যন্ত অংশ কেটে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
অতএব, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে প্রধান উপদেষ্টার ইতালি সফরের সময়কার বলে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: Chief Adviser GOB: Facebook Video
Topics:
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
গোপালগঞ্জে নির্বাচন বাতিলের দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হ্যান্ডশেকের এই ছবিটি এডিটেড।
নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের দাবি করে পুরোনো ভিন্ন ভিডিও প্রচার
ফ্যাক্ট চেক