| ফ্যাক্ট চেক | রাজনীতি
একাত্তর টিভির ফটোকার্ড নকল করে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
২৪ নভেম্বর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে “শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ ছিল, বিকৃত হতো না, সঠিক ব্যাখ্যা হতো ইসলামের” - এমন একটি মন্তব্য ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘একাত্তর টিভি’ এর ডিজাইন সম্বলিত ফটেকার্ড ব্যবহার করে এটা ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এমন শিরোনামের কোনো ফটোকার্ড বা সংবাদ ‘একাত্তর টিভি’ প্রকাশ করেনি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন কোনো মন্তব্য করেননি।
মূলত, ‘একাত্তর টিভি’ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২২ নভেম্বর “হাসিনার সময়ে খুতবা কী হবে, তা কাগজে লিখে পাঠানো হতো” শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, ‘একাত্তার টিভি’ এর ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ড ব্যবহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মিথ্য বক্তব্য প্রচার করা হয়েছে।
তথ্যসূত্র
১. Ekattor , Ekattor TV
Topics:
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক