| ফ্যাক্ট চেক | রাজনীতি

জিয়া বাংলা জানতেন না এমন দাবি ভিত্তিহীন

২৩ ফেব্রুয়ারি ২০২৬

মিথ্যা

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তাঁর ফেসবুক পেজে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৬ মিনিটে দেওয়া এক পোস্টে মহিউদ্দিন আহমদের লেখা বই “বিএনপি সময়-অসময়”-এর সূত্রে উল্লেখ করেছেন, রাজনৗতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার মতে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান বাংলা পড়তে ও লিখতে পারতেন না। তিনি বাংলা বক্তব্য উর্দু হরফে লিখে তা দেখে দেখে পড়তেন।

মহিউদ্দিন আহমেদ ২০১৬ সালে প্রকাশিত তাঁর বই “বিএনপি সময়-অসময়”-এ মোখলেসুর রহমানের (সিধু ভাই) একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করেছেন। সেখানে মোখলেসুর রহমান সাবেক বিএনপি নেতা যাদু মিয়ার সঙ্গে এক আলাপচারিতার বর্ণনা দিয়েছেন। মোখলেসুর বলেছিলেন, “জিয়া বাংলা লিখতে-পড়তে জানতেন না। প্রথম দিকে তিনি বাংলায় যে বক্তৃতা দিতেন, সেগুলো উর্দুতে লিখতেন। তারপর সেটি দেখে বক্তৃতা দিতেন। তিনি ভালো করে বক্তৃতা দিতে পারতেন না। দিতে গেলে খালি হাত-পা ছুঁড়তেন।”

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, জিয়াউর রহমানের বাংলা পড়তে ও লিখতে না পারার দাবিটি মিথ্যা। বরং, জিয়াউর রহমান বাংলা পড়া ও লেখায় বেশ পারদর্শী ছিলেন।

জিয়াউর রহমান যে বাংলা লিখতে পারতেন সে প্রমাণ পাওয়া যায় জিয়াউর রহমানের বক্তব্য ও লেখার সংকলন "আমার রাজনীতির রূপরেখা” বইয়ে। বইটির ১২৮ নম্বর পৃষ্ঠায় ‘আমার ডায়েরি থেকে’ অধ্যায়ে এবং ১৪৮ নম্বর পৃষ্ঠায় ‘প্রশিক্ষণ বিষয়ক কিছু নমুনা’ অধ্যায়ে জিয়াউর রহমানের লেখা ডায়েরিতে বাংলায় লেখা বেশ কিছু পৃষ্ঠা হুবহু রয়েছে। যা থেকে প্রমাণিত যে তিনি বাংলা পড়া ও লেখায় পারদর্শী ছিলেন।

অর্থাৎ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলা পড়তে ও লিখতে পারতেন না- এমন দাবিগুলো মিথ্যা।

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
মিথ্যা
১ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

জিয়া বাংলা জানতেন না এমন  দাবি ভিত্তিহীন

ফ্যাক্ট চেক

জিয়া বাংলা জানতেন না এমন দাবি ভিত্তিহীন

২৩ ফেব্রুয়ারি ২০২৬

<p>জিয়া বাংলা জানতেন না এমন  দাবি ভিত্তিহীন<br /></p>