| ফ্যাক্ট চেক | রাজনীতি
বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ দাবি করে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের
৮ মার্চ ২০২৬
সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষের ভিডিও।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি আদৌ বাংলাদেশের নয়। এটি পাকিস্তানের লাহোর হাইকোর্টে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিও।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাকিস্তানের গণমাধ্যম প্রতিষ্ঠান Pakistan Today-এর ওয়েবসাইটে গত ০২ মার্চ ‘Chaotic Scenes at LHC Bar Election as Lawyers Engage in Violent Fight’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এছাড়াও, পাকিস্তানের গণমাধ্যম প্রতিষ্ঠান Dawn-এর ইউটিউব চ্যানেলেও গত ০২ মার্চ ‘SHOCKING VIOLENCE: Lawyers Clash, Female Lawyer Assaulted in Lahore High Court Bar Election!’ শিরোনামে প্রকাশিত ভিডিওর বিস্তারিত বিবরণ থেকেও নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি পাকিস্তানের।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
শেখ হাসিনাকে দেশে ফেরানো ও নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সিনেটর- দাবিটি মিথ্যা
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
‘জামায়াত নেতার নির্দেশে হত্যাকাণ্ড’ বলে চালানো ভিডিওটি কার্যত ভারতের অন্য ঘটনার
একাত্তর টিভির ফটোকার্ড বিকৃত করে তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক