| ফ্যাক্ট চেক | ধর্মীয়

হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের ছবিটি ২০২২ সালের

২৯ সেপ্টেম্বর ২০২৬

বিভ্রান্তিকর

ভারত থেকে ব্যবহৃত এক্স অ্যাকাউন্টে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের দৃশ্য।

তবে, ছড়িয়ে পড়া ছবিটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের নয়। আওয়ামী লীগের শাসনামলে ধর্ম অবমাননার অভিযোগে ২০২২ সালের ১৫ জুলাই নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এটি সেই ঘটনার ছবি। 

ছড়িয়ে পড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ২০২২ সালের ১৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ধর্ম অবমাননার অভিযোগে ২০২২ সালের ১৫ জুলাই লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দ্য ডেইলি স্টার ও ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটেও সেসময় একই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ভিন্ন দিক থেকে ধারণ করা একই ছবি পাওয়া যায়। 

অর্থাৎ, আওয়ামী লীগের শাসনামলে ধর্ম অবমাননার অভিযোগে নড়াইলের লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার ছবি সাম্প্রতিক দাবি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

  • দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • দ্য ডেইলি স্টার

  • ঢাকা ট্রিবিউন

Topics:

হাটহাজারীতে বৈদুতিক গোলযোগজনিত অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘বাংলাদেশে হিন্দু নিধন’ দাবি করে অপপ্রচার
১৭ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে বৈদুতিক গোলযোগজনিত অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘বাংলাদেশে হিন্দু নিধন’ দাবি করে অপপ্রচার

মুসলিম নারীর ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবি করে প্রচার
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

মুসলিম নারীর ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবি করে প্রচার

হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
মিথ্যা
২৪ আগস্ট ২০২৬

হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা
মিথ্যা
১৯ আগস্ট ২০২৬

শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা

পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার
মিথ্যা
১৮ আগস্ট ২০২৬

পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের ছবিটি ২০২২ সালের

ফ্যাক্ট চেক

হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের ছবিটি ২০২২ সালের

২৯ সেপ্টেম্বর ২০২৬

<p>হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের ছবিটি ২০২২ সালের<br /></p>