| ফ্যাক্ট চেক | ধর্মীয়
গণেশ পূজার মণ্ডপে ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
২৫ অক্টোবর ২০২৬
দেশে হিদু ধর্মাবলম্বীদের গণেশ পূজার সময় মুসলিমরা মণ্ডপে হামলা ও ভাঙচুর করেছে – এমন দাবি করে সম্প্রতি একটি ভিডিও ভারত থেকে পরিচালিত ‘Pakistan Untold’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি সাম্প্রতিক কোনো গণেশ পূজার মণ্ডপে হামলার দৃশ্য নয়। সম্প্রতি গণেশ পূজার মণ্ডপে হামলার কোনো ঘটনা ঘটেনি। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজার সেবক কলোনিতে গণেশপূজার মণ্ডপে দুর্বৃত্তরা ভাঙচুর করে। এটি সেই ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবিতে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজার সেবক কলোনিতে গণেশপূজার মণ্ডপে দুর্বৃত্তরা ভাঙচুর করে।
কোতোয়ালি থানার পরিদর্শক সাজেদ কামাল সেসময় গণমাধ্যমটিকে জানান, পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। তাঁদের বলেছি পূজার বাকি কাজ সম্পন্ন করতে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, দেশে হিদু ধর্মাবলম্বীদের গণেশ পূজার সময় মুসলিমরা মণ্ডপে হামলা ও ভাঙচুর করার দৃশ্য দাবি করে ভিন্ন ঘটনার ভিডিও ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
Topics:
ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শ্যামল কুমারকে বরখাস্ত করা হয়েছে
অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে দেখাল ভারতীয় গণমাধ্যম
বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরে নিহতের ঘটনাকে সাম্প্রদায়িক হত্যা বলে প্রচার
কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনাকে 'পুজা দেখতে গিয়ে নিখোঁজ' বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের ছবিটি ২০২২ সালের
হত্যাকাণ্ডের শিকার মুসলিম ব্যবসায়ী সোহাগকে হিন্দু বলে ভারতীয় গণমাধ্যমে প্রচার
বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’
গফরগাঁওয়ে মসজিদে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বলে প্রচার
ফ্যাক্ট চেক