| ফ্যাক্ট চেক | ধর্মীয়
কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনাকে 'পুজা দেখতে গিয়ে নিখোঁজ' বলে প্রচার
২২ অক্টোবর ২০২৬
পূজা দেখতে গিয়ে এক কিশোরী নিখোঁজ হয়েছে দাবি করে একটি তথ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে। এই ঘটনার সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বলে অভিযোগ করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। কিশোরীর পরিবার এবং পুলিশের ভাষ্যমতে, ঘটনাটির সাথে ধর্মীয় কোনো যোগসূত্র নেই। কিশোরী বর্তমানে সিলেটে তাঁর এক আত্মীয়ের বাসায় রয়েছেন। বাবার সাথে রাগ করে স্বেচ্ছায় ঘর ছেড়েছেন বলে কিশোরী নিজেই জানিয়েছেন।
অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুনামগঞ্জ সদর থানার ওসি বাংলাফ্যাক্টকে জানিয়েছেন, “বাবার সাথে রাগ করে মেয়েটি স্বেচ্ছায় ঘর ছেড়েছে। মেয়েটির বাবা সবজি বিক্রেতা। মা বেঁচে নেই। মেয়েটি বর্তমানে সিলেটে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছে।’’
এছাড়াও, স্থানীয় একাধিক সাংবাদিকের সাথে কথা বলেও কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলাফ্যাক্ট।
সিলেটে অবস্থানকারী ভিক্টিম কিশোরীর বক্তব্যের একটি ভিডিও সংগ্রহ করেছে বাংলাফ্যাক্ট।
ভিডিওতে কিশোরী বলেন, “আমি এক আত্মীয়ের বাসায় পালিয়ে আছি। আমি বাবার অত্যাচারের শিকার। বাবাকে বুঝিয়েছি বাবা বোঝেনি। বাধ্য হয়ে বের হয়েছি, আমি আর যাবো না। আমি এখানে ভালো আছি।”
অর্থাৎ, আলোচিত ঘটনাটির সাথে ধর্মীয় কোনো যোগসূত্র নেই।
Topics:
ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শ্যামল কুমারকে বরখাস্ত করা হয়েছে
অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে দেখাল ভারতীয় গণমাধ্যম
বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরে নিহতের ঘটনাকে সাম্প্রদায়িক হত্যা বলে প্রচার
গণেশ পূজার মণ্ডপে ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক