| ফ্যাক্ট চেক | রাজনীতি
ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ভিডিওটি সাম্প্রতিক নয়, পুরোনো
২৮ আগস্ট ২০২৫
"আজ সিলেটে নয়া সড়কে মাহা শপিং মহলে লুটপাট করছে কিছু টুকাই নামক সমন্বয়ক। আওয়ামীলীগ হলেই তাকে মব সৃষ্টি করে, মারধর ও দোকানে লুটপাট এবং হামলা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা নিচ্ছে না পুলিশ।" - এমন শিরোনামে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং পুরোনো। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে সংবাদের পর সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান মাহাতে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এটি সে ঘটনার ভিডিও।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Shakib Ahmed নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ৫ আগস্ট প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখিত ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি সিলেটের মাহা শপিংমল ভাঙচুর ও লুটপাটের ঘটনার।
মূলধারার গণমাধ্যম খবরের কাগজ-এ প্রকাশিত একটি সংবাদ থেকেও সেদিনের মাহা-তে ভাঙচুর ও লুটপাটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। লুটপাট হওয়া মালামাল পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলেও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়।
অর্থাৎ, ২০২৪ সালের ৫ আগস্ট সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান মাহাতে লুটপাট ও ভাঙচুরের ভিডিওকে সাম্প্রতিক বলে ইন্টারনেটে প্রচার করা হয়েছে: যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র: এখানে, এখানে, এখানে
Topics:
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
প্রধান উপদেষ্টার অসুস্থতা নিয়ে জনকণ্ঠের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
অন্তর্বর্তী সরকার নয়, রাস্তায় তরুণীকে পুলিশের মারধরের ভিডিওটি আ. লীগ আমলের
রায় প্রত্যাখ্যান করে ১০০১ শিক্ষকের বিবৃতি
অনুমতি বা সম্মতি ছাড়াই বিবৃতিতে নাম ব্যবহারের অভিযোগ
গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য
ফ্যাক্ট চেক