| ফ্যাক্ট চেক | রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার

৬ অক্টোবর ২০২৫

বিকৃত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ড.ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে,ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটেকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘ড.ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে,ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে’ শিরোনামে চ্যানেল ২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন কোনো মন্তব্য করেননি।

মূলত, চ্যানেল ২৪ ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৮ সেপ্টেম্বর ‘ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছে জিয়াউর রহমানের কথা শুনছি : মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

চ্যানেল ২৪ এর ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘বিজনেস ফোরামের সভায় ড. ইউনুসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল, আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা সেদিন ড. ইউনুসের কণ্ঠে শুনেছি। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

অর্থাৎ, চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র:

Channel 24 ,

Topics:

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
১২ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
১১ আগস্ট ২০২৬

এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি

চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
১০ আগস্ট ২০২৬

বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার

ফ্যাক্ট চেক