| ফ্যাক্ট চেক | রাজনীতি
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
১৮ ডিসেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিছিলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
তবে, যাচাইয়ে দেখা গিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২৪ সালের ১৬ ডিসেম্বরের। সেদিন সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। ভিডিওটি সেই ঘটনার।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে বিএনপির ভ্যারিফাইড ফেসবুক পেজে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, গতবছরের ১৬ ডিসেম্বরে সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাঁকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
একই দিনে বিএনপির ইউটিউব চ্যানেল ও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানেও উক্ত ঘটনা সম্পর্কে একই তথ্য জানা যায়।
তাছাড়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হওয়ার বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি এবং একই দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
বিএনপি - ফেসবুক
বিএনপি - ইউটিউব
দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড
Topics:
মির্জা ফখরুল Bangla Fact banglafact
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক