| ফ্যাক্ট চেক | রাজনীতি

আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে জুবাইদা রহমান ভোট চাননি, ভিডিওটি এআই-সৃষ্ট

১২ আগস্ট ২০২৬

মিথ্যা

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। তবে, বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়, আসলে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি।

ভিডিওটিতে ডা. জুবাইদা রহমানকে বলতে শোনা যায়, “সবাইকে একটা খুশির খবর শোনাতে চাই। আপনারা অনেকেই আমার মেয়ে জাইমা রহমানের কাছে সাহায্য চাচ্ছিলেন। সবাই ভিডিওর কমেন্টবক্সে বিকাশ নাম্বার দিয়ে যান। আমরা সবাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হ্যা, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে এবং পেজটি ফলো করতে হবে। আর কমেন্টে আপনার সমস্যাটা বলে দিবেন। তাহলে আমরা আপনার সমস্যা অনুযায়ী আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠাবো, আর অবশ্যই বিএনপিকে ভোট দিবেন। ধন্যবাদ।”

ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে একাধিক এআই-জনিত অসঙ্গতি পাওয়া যায়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড, জুবাইদা রহমানের মুখভঙ্গি ও কণ্ঠস্বরে কৃত্রিমতার ছাপ পাওয়া যায়। তাছাড়া, জুবাইদা রহমানের সামনে অজ্ঞাত কয়েকটি গণমাধ্যমের বুমও দেখা যায়।

বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ভিডিওটি এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা ৯২.৩ শতাংশ ও এর বক্তব্য অংশ এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

তাছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে ডা. জুবাইদা রহমানের এমন বক্তব্য বা ভিডিও খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি এআই-সৃষ্ট।

Topics:

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
১১ আগস্ট ২০২৬

এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি

চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
১০ আগস্ট ২০২৬

বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে জুবাইদা রহমান ভোট চাননি, ভিডিওটি এআই-সৃষ্ট

ফ্যাক্ট চেক

আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে জুবাইদা রহমান ভোট চাননি, ভিডিওটি এআই-সৃষ্ট

১২ আগস্ট ২০২৬

<p><span style="font-size: 24px;">আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে জুবাইদা রহমান ভোট চাননি, ভিডিওটি এআই-সৃষ্ট</span><br /></p>