| ফ্যাক্ট চেক | রাজনীতি
‘১২ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না’ দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে ভুয়া নিউজ পেইজ বেঙ্গলি জার্নাল
১৩ আগস্ট ২০২৬
“১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না” – দাবি করে সম্প্রতি ‘Bengali Journal’ নামক একটি ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। নির্বাচন স্থগিত বা বাতিল হওয়ার বিষয়ে সরকার বা নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি।
গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সারা দেশে ৩০০টি সংসদীয় আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের ঘোষণাও দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা ও বাছাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। গতকাল ২০ জানুয়ারি ২০২৬ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আজ ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ ফেব্রুয়ারি যথাসময়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ‘Bengali Journalপেইজটি ফটোকার্ডের সাথে কোনো বিস্তারিত প্রতিবেদন দেয়নি। ফটোকার্ডে একটি ওয়েব এড্রেস দেয়া থাকলেও, ওই ডোমেইনে কোনো ওয়েবসাইট পাওয়া যায়নি। পর্যবেক্ষণে দেখা যায়, ‘Bengali Journal’ নিয়মিত ফটোকার্ডের মাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়ায়। অর্থাৎ, এটি মূলত নিউজ পেইজের ছদ্মবেশে একটি প্রোপাগান্ডা প্ল্যাটফর্ম।
অর্থাৎ, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত সময়েই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ‘নির্বাচন হচ্ছে না’ মর্মে প্রচারিত তথ্যটি একটি অপপ্রচার বা গুজব মাত্র।
Topics:
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
সংবিধান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
হাসিনার নয়, বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছিলেন মির্জা ফখরুল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হ্যান্ডশেকের এই ছবিটি এডিটেড।
নাহিদ ইসলামের বাড়ি থেকে ৪ ব্যাগ টাকা উদ্ধারের গুজব
ফ্যাক্ট চেক