| ফ্যাক্ট চেক | রাজনীতি

‘নতুন করে দেশ সংস্কারে শেখ হাসিনাকে দরকার’- এমন মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেননি

৫ মার্চ ২০২৬

মিথ্যা

‘দেশের এই খারাপ সময়ে, নতুন করে দেশ সংস্কারে শেখ হাসিনাকে দরকার’- এমন মন্তব্য বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। মূলত, এই ভিডিও বক্তব্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে ছড়ানো হয়েছে।

তারেক রহমান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া তারেক রহমানের ফেসবুক পেজেও এমন মন্তব্যের কোনো পোস্ট পাওয়া যায়নি। 

পরবর্তীতে, আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। প্রথমত, ভিডিওতে তারেক রহমানের কণ্ঠের সঙ্গে এই ভিডিওর অডিওর মিল পাওয়া যায়নি। তাছাড়া, কথা বলার সময়ে ঠোঁট ও অঙ্গভঙ্গির বৈসাদৃশ্য লক্ষ্য করা গিয়েছে। 

বিষয়টি নিশ্চিত হতে বাংলাফ্যাক্ট একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কন্টেন্ট শনাক্তকরণ টুল ব্যবহার করে পরীক্ষা চালিয়ে দেখেছে। এর মধ্যে ‘হাইভ মডারেশন’ টুলের বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি এবং এর অডিও স্পিচ এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। 

অর্থাৎ, ‘দেশের এই খারাপ সময়ে, নতুন করে দেশ সংস্কারে শেখ হাসিনাকে দরকার’- এমন মন্তব্য তারেক রহমান করেননি এবং একই দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

তথ্যসূত্র
তারেক রহমান - ফেসবুক

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট Tarique Rahman তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
১২ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
১১ আগস্ট ২০২৬

এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি

চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
১০ আগস্ট ২০২৬

বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

‘নতুন করে দেশ সংস্কারে শেখ হাসিনাকে দরকার’- এমন মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেননি

ফ্যাক্ট চেক

‘নতুন করে দেশ সংস্কারে শেখ হাসিনাকে দরকার’- এমন মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেননি

৫ মার্চ ২০২৬

<p>‘নতুন করে দেশ সংস্কারে শেখ হাসিনাকে দরকার’- এমন মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেননি <br /></p>