| ফ্যাক্ট চেক | রাজনীতি
সীমান্তে হত্যা প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া
১৪ মে ২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সীমান্তে হত্যা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত ফটোকার্ডে দাবি করা হয়, “ভারতের সীমান্তে গিয়ে আপনারা চো'রাকা'রবারি করবেন, অবৈধভাবে অনুপ্রবেশ করবেন তাতে কোনো সমস্যা নাই, ভারত গু*লি করে মারলেই যত সমস্যা” শীর্ষক মন্তব্য রুহুল কবির রিজভী করেছেন। ফটোকার্ডটিতে রুহুল কবির রিজভীর ছবিও ব্যবহার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রুহুল কবির রিজভী সীমান্ত হত্যা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, নিজেকে ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম হিসেবে দাবি করা 'Bengali Steam' নামক একটি ফেসবুক পেজ থেকে এই ফটোকার্ডটি ছড়ানো হয়েছে। পেজটি ফেসবুকের ক্যাটাগরি হিসেবে “Satire/parody” নির্বাচন করে রাখলেও, তাদের প্রচারিত ফটোকার্ডের কোথাও এটি যে ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার, তা বোঝার মতো কোনো সুনির্দিষ্ট চিহ্ন বা ডিসক্লেইমার নেই। ফলে সাধারণ পাঠক পেজটির প্রচারিত ফটোকার্ডগুলোকে প্রকৃত সংবাদ হিসেবে গ্রহণ করার ফলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
‘Bengali Steam’ নামের ফেসবুক পেজটি গত ১১ মে আলোচিত এই ফটোকার্ডটি পোস্ট করে। পোস্টটিতে অনেক ব্যবহারকারী বিষয়টিকে সত্য মনে করে মন্তব্য করেছেন। পরবর্তীতে রুহুল কবির রিজভীর প্রকৃত বক্তব্য হিসেবে ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি নিয়মিতভাবে বিভিন্ন ব্যক্তির নামে এমন কাল্পনিক ও বিভ্রান্তিকর মন্তব্য যুক্ত ফটোকার্ড প্রচার করে আসছে।
পেজটির ক্যাটাগরিতে “Satire/parody” উল্লেখ করলেও, তাদের প্রকাশিত ফটোকার্ডগুলোতে এমন কোনো বিশেষ চিহ্ন বা নির্দেশিকা নেই যা দেখে সেটিকে স্যাটায়ার হিসেবে চেনা যায়।
পেজটির ‘Page Transparency’ সেকশন যাচাই করে দেখা গেছে, বর্তমানে এটি বাংলাদেশ থেকে পাঁচটি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে একটি অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এ ছাড়া আরও দেখা যায় যে, পেজটি ২০২১ সালের ৫ এপ্রিল ’Room Number 501’ নামে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর নাম পরিবর্তন করে বর্তমান নাম ’Bengali Steam’ রাখা হয়।
অর্থাৎ, সীমান্তে হত্যা প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিতর্কিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
বিএনপি
বিদ্যুৎ বিল প্রসঙ্গ রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
0%
100%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক